ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের তালাকপ্রাপ্তা স্ত্রী ফারজানা শিল্পীর বিরুদ্ধে ২০ কোটি টাকার জালিয়াতির মামলা
একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের তালাকপ্রাপ্তা স্ত্রী ফারজানা শিল্পীর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানী।
কোম্পানীর একটি চেক জালিয়াতির মাধ্যমে ভাঙ্গানোর চেষ্ঠার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগর মূখ্য হাকিমের আদালতে গত ১৮ অক্টোবর এ মামলা দায়ের করা হয়েছে।
মাল্টিন্যাশনাল কোম্পানীটি তাদের ২০ কোটি টাকার একটি চেক সিকিউরিটি হিসেবে আবদুস সালামকে দিয়েছিল। ওই চেকটিতে ফারজানা শিল্পী জালিয়াতি করে ফারজানা ইসলাম নাম লেখে প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় গত ১১ অক্টোবর জমা দেয়। চেকটি কালেকশন শাখায় গেলে শিল্পীর জালিয়াতি ধরা পড়ে।
অভিযোগ পাওয়া গেছে, গুলশানের আমাজান ক্লাবের তোফাজ্জল হোসেন রাজু, মহাখালীর বকুল, পিসি কালচার সোসাইটির বকুলের মা বলে পরিচিত বেগম সামসুন্নাহারের সহায়তায় শিল্পী চেকটি জমা দিয়েছিল।
গত ৯ অক্টোবর আবদুস সালামের বাসার ভোল্ট খুলে একুশে টিভির শেয়ার ও ব্যবসা সংক্রন্ত মূল্যবান কাগজপত্র, নগদ ১৫ লাখ টাকা, কোটি টাকার হিরার আলংকার ও চেকটি লুট করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ৯ অক্টোবর আবদুস সালামের অনুপস্থিতিতে পুলিশের সহায়তায় শিল্পী আবদুস সালামের তার নিউ ডিওএইচএসের বাসায় প্রবেশ করেছিল এবং তখন শিল্পীর হাতে কোটি কোটি টাকার সম্পত্তির দলির ও কাগজপত্র তুলে দেওয়া হয়।
