সাংবাদিক শেখ রকিব অসুস্থ
প্রবীণ সাংবাদিক ও দি ইন্ডিপেন্ডেন্ট-র কূটনৈতিক রিপোর্টার শেখ রকিবউদ্দিন দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ।
মাসখানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। এরপর বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। এ অবস্থায় ডায়াবেটিসজনিত জটিলতার কারণে শনিবার বিকালে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কূটনৈতিক সংবাদদাতা সমিতি (ডিকাব)’র সহ-সভাপতি শেখ রকিবউদ্দিন সকলের কাছে তার আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
