পটুয়াখালীতে টর্নেডো, ২ কিলোমিটার এলাকা বিধ্বস্ত
পটুয়াখালীর দশমিনায় টর্নেডোর আক্রমনে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
এসময় উপড়ে যায় পাঁচ শতাধিক গাছপালা। টর্নেডোর সময় ঘরবাড়ি ও গাছের আঘাতে আহত হয়েছে প্রায় ৫০ জন।
শুক্রবার বেলা ১১ টা থেকে প্রায় আধ ঘন্টাব্যাপি এ টর্নেডো দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে আঘাত হানে। এতে বাঁশবাড়িয়া থেকে গছানি লঞ্চঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা বিধ্বস্ত হয়ে যায়।
