বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক আহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিঙ্গারবিলের নলখড়িয়া সীমান্তে বৃহস্পতিবার বিএসএফ’র গুলিতে আল আমীন (২৪) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিতে কাজ করার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি বর্ষণ করলে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
