টাঙ্গাইল জেলা কারাগারের মসজিদ ও ক্যান্টিন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
টাঙ্গাইল জেলা কারাগারের মসজিদ ও ক্যান্টিন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন জেএমবি।
জেল সুপার বৃহস্পতিবার জানান, ডাক যোগে পাঠানো একটি চিঠিতে এ হুমকি দেওয়া হয়। তিনি আরও জানান, বুধবার পাঠানো ওই চিঠিতে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে কারাগারের মসজিদ ও ক্যান্টিন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
এ ঘটনার পর থেকে করাগার এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়। কারাগারের ভেতর ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
