২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পৌর চেয়ারম্যানের পদ থেকে কবীর চৌধুরী বরখাস্ত

বহুল আলোচিত নীলফামারীর জলঢাকা পৌরসভা চেয়ারম্যান কবীর চৌধুরীকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ছয় খুনসহ ৩৫ মামলার আসামী নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপি সভাপতি কবীর চৌধুরী চাঞ্চল্যকর একটি ধর্ষণ মামলায় জেল হাজতে থাকায় এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ১৭ অক্টোবর চেয়ারম্যান পদ থেকে তাকে সরিয়ে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদানের জন্য নীলফামারী জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠায়।

বৃহষ্পতিবার জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী চিঠিটি জলঢাকা পৌরসভায় পাঠিয়ে দেন।

জলঢাকা পৌরসভার প্যানেল চেয়ারম্যান জেলমাতুন-নূর বুধবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।