২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 06:19 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

প্রত্যক্ষদর্শি জানায়, সিলেট থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিক্সা ওসমানীনগরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজন যাত্রী মারা যায়।

নিহতরা হচ্ছে, কাঁচা মিয়া (৫০), ফখরুল (৪০), আব্দুল আজিজ (৪৫) ও জগদীশ।

এ ঘটনায় আহত অটোরিক্সা চালককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।