২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াকুব হত্যা: গ্রেপ্তারকৃত মহিলা দু’দিনের রিমান্ডে

চট্টগ্রামে ইসলামী ঐক্যজোট নেতা ইয়াকুব হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত সামিনা হক মিতাকে পুলিশ বৃহস্পতিবার দুদিনের রিমান্ডে নিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পুলিশ আসামির সাত দিনের রিমান্ড প্রার্থনা করলে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মনোয়ারুল ইসলাম দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মিতা দু’সন্তানের জননী। মঙ্গলবার রাতে পুলিশ তাকে চট্টেশ্বরী রোডের বাসা থেকে গ্রেপ্তার করে।

এদিকে ওই হত্যা মামলার বাদী ও নিহতের ভাই আশরাফ বিন ইয়াকুব সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। এরই অংশ হিসেবে তারা জামাত নেতা আব্দুর রহিমকে ধরার পরেও ছেড়ে দেয়।

তিনি জানান, পুলিশের এই ভূমিকার কথা তিনি স্বরাস্ট্র প্রতিমন্ত্রীকে জানাবেন।

শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পর ইসলামী ঐক্যজোট (আমিনী) চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক ও ৯ মে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইকবাল বিন ইয়াকুবকে অপহরণ করে হত্যা করা হয়। রোববার সকালে কোতোয়ালী থানাধীন গনি বেকারী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।