জিভিপিপি’র আমন্ত্রণ পাবে বাংলাদেশ
গ্লোবাল ভিলেজ এনার্জি পার্টনারশীপ (জিভিপিপি) কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আগামী বছরের মাঝামাঝিতে আমন্ত্রণ জানানো হতে পারে।
বিডিনিউজের সাথে আলাপকালে জিভিইপি’র কর্মসূচি ব্যবস্থাপক আবেকু ব্রু হ্যামন্ড এ তথ্য জানান।
গ্রামীণ জনগোষ্টীর কাছে নিরাপদ জ্বালানি সরবরাহের মাধ্যমে টেকসই উন্নয়ন এবং দ্রারিদ্র বিমোচেনের কর্মসূচি নিয়ে কাজ করছে জিভিইপি। বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা ২৬টি। এই কর্মসূচির সাথে বিশ্বের প্রায় সকল বড় দাতা সংস্থা, এনার্জি ইউটিলিটি, এনজিও কাজ করছে। বাংলাদেশ এর সদস্য না হলেও দেশের কয়েকটি এনজিও এবং গবেষণা প্রতিষ্ঠান যুক্ত আছে এই কর্মসূচির সাথে।
বিশ্বের ৪০০ মিলিয়ন গ্রামীণ জনগোষ্ঠীর কাছে আগামী ১০ বছরের মধ্যে জ্বালানি পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ২০ অক্টোবর এখানে শুরু যাচ্ছে প্রথম জিভিইপি এ্যাসেম্বলি। এতে অংশ নিচ্ছে প্রায় ৩০০ প্রতিনিধি। কর্মসূচিতে অংশ নেওয়া দেশগুলোর কাজের অভিজ্ঞতা বিনিময় এই সম্মেলনের আসল উদ্দেশ।
আবেকু বলেন, বাংলাদেশ তো গ্রামীণ জ্বালানি সরবরাহ, বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ কাজে বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। এই সাথে সেখানে মিলিনিয় ডেভলপমেন্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এনার্জি সরবরাহকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে বলে আমি জানি।
তিনি বলেন, বাংলাদেশ এই কর্মসূচির অংশীদার না হলেও তারা চাইলে যে কোনো ধরনের সহায়তা দিতে জিভিইপি সচিবালয় সচেষ্ট থাকবে।
তিনি মনে করেন, বাংলাদেশ এখনো রিনিয়েবল এনার্জি ব্যবহারে অনেক পিছিয়ে আছে। তবে জিভিইপি’র অনেক সদস্যর এই কাজের বিশ্ব মানের দক্ষতা আছে।
সম্মেলনের প্রস্তুতি অধিবেশন শুরু হয়েছে ১৮ অক্টোবর। বুধবার ‘সবার জন্য আলো’ কর্মসূচির সাফল্য এবং অগ্রগ্রতি জানানো হয় সম্মেলনে অংশগ্রহণকারীদের।
ব্রাজিল অবশ্য এই কর্মসূচির বাস্তবায়ন করছে পুরো গ্রামীণ জনপদ উন্নয়ন সমন্বিত কর্মসূচির অধীনে। দেশটি তার অতি দরিদ্র জনগোষ্ঠিকে বিদ্যুতের বাজার দামের চেয়ে ৭০ শতাংশ পর্যন্ত রেয়াতি দামে বিদ্যুৎ সরবরাহ দিচ্ছে। এই কর্মসূচিকে তারা নাম দিয়েছে ‘সোশ্যাল ট্যারিফ ফর ইলেক্টট্রিসিটি’।
