২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের হরিণাকুণ্ড পৌর চেয়ারম্যান চরমপন্থিদের গুলিতে আহত

ঝিনাইদহের হরিণাকুণ্ড পৌরসভার চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান মণ্ডল বুধবার সন্ধ্যায় থানার পাশে চরমপন্থিদের গুলিতে আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা সোয়া সাতটার দিকে থানার পাশের একটি চায়ের দোকানে বসে তিনি লোকজনের সঙ্গে গল্প করছিলেন। এসময় কয়েকজন চরমপন্থি মোটর সাইকেল যোগে এসে তাকে লক্ষ করে গুলি ছোঁড়ে।

গুলিবিদ্ধ অবস্থায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।