এনজিও’র টাকা পরিশোধ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা
এনজিও’র ঋণের টাকা পরিশোধ করা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে বিষ খেয়ে আত্মহত্যা করেছে সুনীল কুণ্ডু (৪০) নামে একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চিঙ্গরিয়া মহল্লায় এ ঘটনা ঘটে। বুধবার বেলা ১১টায় সুনীল বিষ খেয়ে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক এসময় তাকে মৃত ঘোষণা করেন।
