২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জেএমবি ক্যাডার গ্রেপ্তার

কুমিল্লা শহরের ধরমপুর এলাকার ইমাম ভিলা থেকে গোয়েন্দা পুলিশ রোববার রাতে ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত সন্দেহে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

গ্রেপ্তারকৃতে জেএমবি ক্যাডারের নাম মোহাম্মদ নুরুল্লাহ (২০)। সে চাঁদপুরের মতলব উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামের হাফেজ হাবিবুল্লার ছেলে।

পুলিশ জানায়, সে পুলিশের কাছে স্বীকার করেছে, বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমান তাকে একে-৪৭ রাইফেলসহ অন্যান্য অস্ত্রের প্রশিক্ষণ দিয়েছে। সে কুমিল্লার তিনটি মসজিদ ও চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন জঙ্গলে বোমা তৈরি করেছে।

পুলিশ তার কাছ থেকে জিহাদ সংক্রান্ত বিভিন্ন বই ও কাগজপত্র উদ্ধার করেছে।