টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৩ জন নিহত, আহত ৩৫
টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতু সড়কের রসুলপুরে রোববার বিকেলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই মহিলাসহ তিনজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায, বিকাল চারটায় টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাসের (ময়মনসিংহ-জ-১১-০০১৯) সাথে সাগরদীঘি থেকে টাঙ্গাইলগামী বাসের (টাঙ্গাইল-জ-০৪-০০৮৯) মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই দুই মহিলা এবং পরে হাসপাতালে আরো একজন মারা যায়।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায় নি।
