২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গাছতলা গ্রামে হাঁসের বীজতলার ধান খাওয়াকে কেন্দ্র করে শনিবার সকালে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বীজতলায় হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে গ্রামের মকছুদ আলী এবং মীর্জা আলীর লোকজনের মধ্যে বাদানুবাদ হয়। এরই জের ধরে শনিবার সকাল সাড়ে দশটার দিকে দু’পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বল্লমের আঘাতে ফজলুল হক (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাংচুর এবং লুটপাটের ঘটনাও ঘটে।