২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে জলদস্যুর হামলা, ৩ জেলেকে সাগরে নিক্ষেপ, ৬ দস্যু আটক

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর গভীর সাগরে একটি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে তিন জেলেকে সমুদ্রে নিক্ষেপ করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

জলদস্যুরা এফ.বি আনসার নামের ফিশিং ট্রলারটির লক্ষাধিক টাকা মূল্যের মাছ ও মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার পর্যন্ত ওই তিন জেলে ফিরে আসেনি।

জনতা ৬ জলদস্যুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশ ফিরে আসা মাঝিমাল্লাদের অভিযোগের ভিত্তিতে এফ.বি শিশু নামক একটি ফিশিং ট্রলার আটক করে।

স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যে জানা যায়, মহেশখালীর সোনাদিয়া দ্বীপের নুর মোহাম্মদের মালিকানাধীন এফ.বি আনসার ১০ জন মাঝিমাল্লা নিয়ে গত বুধবার সকালে সাগরে মাছ ধরতে যায়। একই সময়ে অপর একটি ট্রলারে জলদস্যুরা ট্রলারটির পিছুৃ নেয় এবং গভীর বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারটির উপর হামলা চালিয়ে মালামাল লুট করেএবং তিন জেলেকে সাগরে নিক্ষেপ করে।

এদিকে কূলে ফিরে আসা অপরাপর মাঝিমাল্লাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মহেশখালীর পুটিবিলা গ্রামের শামসুল আলমের মালিকানাধীন এফ.বি শিশু নামের ট্রলার ও ট্রলারে থাকা ৬ জনকে জলদস্যুতার অভিযোগে জনতার সহযোগিতায় কক্সবাজার শহরতলীর ৬নং ঘাট এলাকা থেকে আটক করে।