২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশের সাথে ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত, আহত ৫ পুলিশ

সিরাজগঞ্জে পুলিশের সাথে ক্রসফায়ারে শুক্রবার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) এক আঞ্চলিক কমান্ডার নিহত এবং পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ বৃহস্পতিবার গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক কমান্ডার মো. হালিমকে গ্রেফতার করে চৌহালী থানায় নিয়ে আসে। তার স্বীকারোক্তি অনুযায়ী চৌহালী থানা পুলিশ শুক্রবার ভোর রাতে অস্ত্র উদ্ধারের জন্যে তাকে নিয়ে গয়লার চরে অভিযানে যায়। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা তার সহাযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এর এক পর্যায়ে উভয় পক্ষের গোলাগুলির মাঝে পড়ে হালিম নিহত হয়। এসময় চৌহালী থানার এসআই রিয়াজ আহমেদ, এএসআই আবদুর রশীদসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়।

মো. হালিম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) সিরাজগঞ্জ জেলার সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৩টি মামলা রয়েছে। সে একটি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শার্টার গান, তিন রাউন্ড বন্দুকের গুলি, দু’টি কার্তুজ, একটি দেশী বন্দুক, ১১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে।