২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ডায়রিয়ায় দু’জনের মৃত্যু, আক্রান্ত অর্ধশত

চাঁদপুরের শাহরাস্তির খেড়িহর গ্রামে ভয়াবহ ডায়রিয়ায় দুইজন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে প্রায় অর্ধশত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 12:50 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সূত্র জানায়, গত তিনদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চাঁদপুরের কাজী বাড়িতে আমেনা আক্তার (৮) এবং বাহার উদ্দিন (২) মারা গেছে।

এছাড়া ওই বাড়ির অর্ধশত নারী, পুরুষ ও শিশু এ রোগে আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে ৩৫ জনকে ওই বাড়ির ১০টি ঘরে ক্যাম্প করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যান্য আক্রান্ত ব্যক্তিরা মতলব হাসপাতালে ও ব্যক্তিগতভাবে চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন ডাঃ আব্দুল মান্নার নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম ও মতলব হাসপাতালের একটি টিম ডায়রিয়ায় আক্রান্তদের সেবায় সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে।

মতলব হাসপাতাল সূত্র জানায়, চাঁদপুর সদর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, কচুয়া ও মতলবেও ব্যাপক আকারে ডায়রিয়ায় প্রাদুর্ভাব দেখা দিয়েছে।