২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) একটি টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজিপাড়া মহল্লা থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 12:05 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সরকারি সূত্র বৃহস্পতিবার জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল হালিম ভুট্টো (৩০) ব্রাহ্মণবাড়িয়া শহরের অধিবাসী।

পুলিশ জানায়, জেলা কোম্পানি কমান্ডার মো. হায়দার আলী খানের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি টহল দল বুধবার রাতে ভুট্টোকে একটি বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম স্থানান্তরের সময় আটক করে।

আটককৃত সরঞ্জামের মধ্যে ১৫ ধরনের উপাদান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।