রাজবাড়ীতে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা
রাজবাড়ী জেলার পাংশায় মৌরাট ইউনিয়নে কাশেম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। এসময় পিতাকে বাচাঁতে এলে পুত্র হানিফ (২৬) এবং পুত্রবধূ সফুরা (২০) আহত হয়।
এলাকাবাসী জানায়, বাগডুলি গ্রামের আবদুস সালাম ও তার ১০/১৫ জন সঙ্গী বুধবার দুপুরে কাশেম মিয়াকে ডেকে এনে বেদম প্রহার করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
হামলাকারী সন্ত্রাসীরা নিহত কাশেমের বিরুদ্ধে একটি চুরির অভিযোগ এনেছিল। তবে এলাকাবাসী জানিয়েছে, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
