মানিকগঞ্জের কয়েক হাজার একর জমি দখল করেছে ফরিদপুরের প্রভাবশালীরা
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা তীরবর্তী লেছড়াছড়া এলাকার কয়েক হাজার একর ফসলি জমি ও ঘরবাড়ি পার্শ্ববর্তী ফরিদপুর জেলার প্রভাবশালী লোকজন দখল করে নেওয়ার প্রতিবাদে এলাকাবাসী মঙ্গলবার শহরে একটি বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উল্লেখিত উপজেলার নটাখোলা, রুস্তমপুর, ব্রাহ্মণকান্দাসহ কয়েকটি এলাকার প্রায় ছয়-সাত হাজার একর ফসলি জমি ও ঘরবাড়ি পার্শ্ববর্তী ফরিদপুর জেলার একদল লাঠিয়াল বাহিনী সম্প্রতি জোর করে দখল করে নিয়েছে।
এর প্রতিবাদে ওই এলাকার সহস্রাধিক লোকজন শহরে একটি বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে এবং এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি প্রদান করে।
এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন।
এলাকাবাসী অভিযোগে জানায়, ফরিদপুরের সাথে মানিকগঞ্জের সীমানা নির্ধারণ করা থাকলেও ফরিদপুরের লোকজন আমাদের নামে রেকর্ডকৃত জমি জোরপূর্বক দখল করে নিয়েছে।
