২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার

বিডিআর রাজশাহী-১০ ব্যাটালিয়নের জোয়ানরা বুধবার সকাল দশটার দিকে গোদাগাড়ি উপজেলার বিদিরপুরে পদ্মা নদীর নেকশাদের খেয়াঘাটে অভিযান চালিয়ে চার কেজি তিনশ’ গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 12:27 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

দশ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌসের নেতৃত্বে বিডিআর ওই ঘাটে অভিযানে গেলে হেরোইন চোরাচালানীরা নদী সাঁতরে পার হয়ে পালিয়ে যায়।

এ সময় তাদের ফেলে যাওয়া একটি ধানের বস্তা খুলে বিডিআর চারটি ছোট ব্যাগ থেকে চার কেজি তিনশ’ গ্রাম হেরোইন উদ্ধার করে।

বিডিআর জানায়, উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য চার কোটি ত্রিশ লাখ টাকা।