২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে গণপিটুনিতে ৫ ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে মঙ্গলবার পৃথক ঘটনায় গণপিটুনিতে ৫ ডাকাত নিহত এবং ৩ ডাকাত আহত হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন নিহত এবং চট্টগ্রামে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারগাছ বাজারে মঙ্গলবার ভোররাতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে দুই ডাকাত ঘটনাস্থলেই নিহত এবং অপর এক ডাকাতকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর মারা যায়। ডাকাতদের আক্রমণে এ সময়ে আহত হয়েছে আটজন গ্রামবাসী। তাৎক্ষণিকভাবে ডাকাতদের পরিচয় পাওয়া যায় নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ২০/২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল চারগাছ বাজারের কৃষি ব্যাংক ও দু’টি সোনার দোকানসহ কয়েকটি দোকানে হানা দিয়ে নগদ ৭৯ হাজার টাকা ও ১৪ ভরি সোনা নিয়ে গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে।

এ সময় জনতা ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়।

জনতা ডাকাতদের কাছ থেকে একটি বন্দুক ও তিন রাউণ্ড গুলি উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয়।

তবে

বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রামে পৃথক দুটি গণপিটুনীর ঘটনায় মঙ্গলবার দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।

প্রথম ঘটনায় সাতকানিয়াতে গণপিটুনীতে এক ডাকাত নিহত ও অপর দুই ডাকাত আহত হয়েছে।

এই ঘটনায় আহত দুই ডাকাতের কাছ থেকে পুলিশ বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা নাপিতের চর এলাকায় ১৪/১৫ জনের একদল ডাকাত ডাকাতির প্র¯তুতি গ্রহণ করছিলো। ঘটনা জানতে পেরে শ’দুয়েক এলাকাবাসী সংগঠিত হয়ে তিন ডাকাতকে ধরে গণপিটুনী দেয়।

এতে আবদুল মজিদ নামের একজন ডাকাত ঘটনাস্থলে নিহত হয়। কবির আহমদ ও জামাল উদ্দীন নামের অপর দুই ডাকাত আহত হয়। আহত দুই ডাকাতকে সাতকানিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অপর ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ আহত দুই ডাকাতের কাছ থেকে ১৯ রাউন্ড এসএলআরের , ১০ রাউন্ড পয়েন্ট নাইনএমএম পিস্তলের ও ৮ রাউন্ড থ্রী নট থ্রী রাইফেলের গুলি উদ্ধার করেছে।

অপর ঘটনাটি ঘটেছে নগরীর ডাবলমুরিং থানাধীন পাহাড়তলী রেলস্টেশন এলাকায়।

এখানে সকালে চোর সন্দেহে জনতা আবদুল জলিল (৩৫) ও শাহীন (২০) নামের দুইজনকে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই আবদুল জলিলের মৃত্যূ হয়। গুরুতর আহত শাহীনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এসব ঘটনায় সাতকানিয়া ও ডাবলমুরিং থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।