দুর্গাপূজা উপলক্ষে মান্নান ভূঁইয়ার পূজা মণ্ডপ পরিদর্শন
দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া রাজধানীর বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, শারদীয় দুর্গা উৎসব আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এ প্রবহমান ধারা এদেশের সামাজিক রাজনৈতিক তথা সকল ক্ষেত্রেই বিরাজমান।
মন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্যে সরকার আইন--শৃঙ্খলা ব্যবস্থা জোরদারসহ সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
ঢাকা সিটি কর্পোরেশন মেয়র সাদেক হোসেন খোকা, সংসদ সদস্য আলহাজ্ব নাসিরউদ্দিন পিন্টু এবং স্থানীয় বিএনপি নেতা আজিজ উল্লা প্রমুখ এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
নেতৃবৃন্দ রামকৃষ্ণ মিশন, ঢাকেশ্বরী মন্দির, গনকটুলি ও রমনা কালিমন্দির পরিদর্শন করেন।
