স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন।
স্পেনের রাজা জুয়ান কার্লোস (প্রথম)কে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ স্পেন-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষতে বৃদ্ধি পাবে বলে আশা করেন।
স্পেনের প্রেসিডেন্ট লুইস রড্রিগেজ জাপার্তোকে পাঠানো পৃথক এক বাণীতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্পেনের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণকে শুভেচ্ছা জানান।
