২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারগাছ বাজারে মঙ্গলবার ভোররাতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে দুই ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং অপর এক ডাকাত গুরুতর আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ডাকাতদের আক্রমণে আহত হয়েছে আটজন গ্রামবাসী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ২০/২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল চারগাছ বাজারের কৃষি ব্যাংক ও দু’টি সোনার দোকানসহ কয়েকটি দোকানে হানা দিয়ে নগদ ৭৯ হাজার টাকা ও ১৪ ভরি সোনা নিয়ে গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে।

এ সময় জনতা ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়।

জনতা ডাকাতদের কাছ থেকে একটি বন্দুক ও তিন রাউণ্ড গুলি উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয়।