নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আলোকচিত্র প্রদর্শনী
নর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব (এনএসইউপিসি) ভারতের উত্তরাঞ্চল ও উত্তরপ্রদেশের ওপর ‘উইন্ডো অন দেবভূমি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছে।
ইফতেখারুল আলম আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় আলোকচিত্রী আবির আব্দুল্লাহ্ ও জিএমবি আকাশ এবং এনএসইউ প্রক্টর জিএমএ কাশেম উপস্থিত ছিলেন।
এনএসইউপিসি’র কয়েকজন সদস্যের আন্তর্জাতিক ফটোগ্রাফি ট্যুরের ওপর ভিত্তি করে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এনএসইউপিসি’র অপেশাদার আলোকচিত্রীদের ৪৮টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে।
