২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে জেএমবি সদস্য সন্দেহে মাদ্রাসা শিক্ষকসহ ৩ জন গ্রেপ্তার

মৌলভীবাজার ও লক্ষ্মীপুর থেকে গত ৪৮ ঘন্টায় জেএমবি (জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ) সদস্য সন্দেহে এক মাদ্রাসা শিক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বিডিনিউজ মৌলভীবাজার প্রতিনিধি জানান, জেলার শ্রীমঙ্গল থানা পুলিশ কালিঘাট চা বাগানের স্টাফ কোয়ার্টার থেকে সৈয়দ মিজান আহমেদ খোকন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আটককৃত খোকন ওই চা বাগানের কর্মচারী সানোয়ার আলীর পুত্র। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে।

তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ছবি উদ্ধার করা হয়েছে।

খোকন শ্রীমঙ্গল উপজেলার শাহীটুলা ইসলামী রাবেয়া এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলো। মাস খানেক আগে সে শিক্ষকতা ছেড়ে দেয়। এর আগে গত বছর সে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত আওলাদ হোসেন কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে কাজ করতো।

বিডিনিউজ লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার উত্তর মজুপুর এলাকার একটি বাড়ি থেকে শনিবার রাতে সদর থানা পুলিশ ইসলামী জঙ্গি সংগঠন জেএমবি সদস্য সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে আরিফ (১৮) ও মাজহারুল ইসলাম (২০)।

গ্রেপ্তারকৃত আরিফ দিনাজপুর জেলাধীন শিব বন্দর থানার বিনাকুরি গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং মাজহারুল ইসলামের বাড়ি রাজশাহী জেলা সদরের মালদহ কলোনিতে। তার বাবা মৃত আলীম উদ্দিন।