২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ সাংবাদিক বাসারের চিকিৎসার্থে বাসস চাকরিচ্যুত সাংবাদিক ফোরামের সাহায্যের আবেদন

বাসস’র সাবেক সিনিয়র রিপোর্টার আবুল বাসারের সুচিকিৎসার্থে আর্থিক সহায়তার জন্যে রোববার বাসস চাকরিচ্যুত সাংবাদিক ফোরাম বিত্তবানসহ সমাজের সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এক বিবৃতিতে ফোরাম নেতৃবৃন্দ বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) যে ২৭ জন সাংবাদিক রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং চাকরিচ্যুত হন, রিপোর্টার আবুর বাসার তাদেরই একজন। কোনও কারণ ছাড়া চাকরিচ্যুত হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। বর্তমানে তিনি লিভারের সমস্যায় ভুগছেন।

নেতৃবৃন্দ মুমূর্ষু সাংবাদিক আবুল বাসারের সাহায্যার্থে সমাজের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বিবৃতি প্রদানকারীরা হলেন, হারুন হাবীব, অজিত কুমার সরকার, আজম সরোয়ার চৌধুরী, এনামুল হক চৌধুরী, আফজাল হোসেন, হালিম আজাদ, কানাই চক্রবর্তী, শাহানাজ বেগম, নুরে জান্নাত আক্তার সীমা, মাহফুজা জেসমিন, আবু নাসের রাজিব, মধুসুদন মণ্ডল, আইয়ুব ভূঁইয়া, বীথি জামান চৌধুরী, ওবায়দুল গনি, মো. আল মামুন প্রমুখ।