সাভারে ৫৮ লাখ টাকা, পাজেরো জিপ ও সন্দেহভাজন দুই হুন্ডি ব্যবসায়ী আটক
পুলিশ শনিবার দুপুরে সাভার থানাধীন আশুলিয়া থেকে নগদ ৫৮ লাখ টাকা এবং পাজেরো জিপসহ দুই সন্দেহভাজন হুন্ডি ব্যভসায়ীকে গ্রেপ্তার করেছে।
একটি সূত্র জানায়, তারা ২০ লাখ টাকার হেরোইন ও কয়েকটি অবৈধ অস্ত্রসহ একটি গাড়ি আটক করেছে।
তবে পুলিশ হেরোইন ও অস্ত্রের কথা অস্বীকার করে। তারা জানায়, হেরোইন ও অবৈধ অস্ত্র নিয়ে যাচ্ছিল সন্দেহে তারা গাড়িটি আটক করে।
আটককৃতদের মধ্যে লিয়াকত আলী খান (৫৪) নিজেকে একটি কোম্পানির জুনিয়র কর্মকর্ত হিসেবে পরিচয় দেয়। অন্যজন আলী হোসেন (৫২) নিজেকে গাড়ির চালক হিসেবে পরিচয় দেয়।
সাভার পুলিশ জানায়, লিয়াকত নগরীর পূর্ব রামপুরার উলন রোড়ের বাসিন্দা। তার বাড়ি মানিকগঞ্জ জেলার ধামরাই থানার দামুরা গ্রামে।
তবে তারা চালক আলী হোসেন সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারে নি।
সূত্র জানায়, আশুলিয়া পুলিশ বক্সের কর্মকর্তারা গাড়ি এবং আরোহীদের আটক করে।
লিয়াকত আলী খানের উদ্ধৃতি দিয়ে সাভার থানার দেলোয়ার হোসেন বিডিনিউজকে জানান, ওই টাকা যশোরের নোয়াপাড়া সার কারখানা থেকে কোম্পানির শাখা প্রতিষ্ঠান উত্তরা মটরর্সে নিয়ে যাওয়া হচ্ছিলো। লিয়াকত আলী জানায়, তারা কর্মচারিদের বেতন দেয়ার জন্যে ওই টাকা নিয়ে যাচ্ছিলো।
সাভার থানার এসআই দেলোয়ার জানান, লিয়াকত ও আলী হোসেনের বক্তব্য সন্দেহজনক। তাদের স্বীকারোক্তি সত্য হলে ওই কোম্পানি গাড়িটি (ঢাকা-মেট্টো-গ-১১-৩৯৪২) ছাড়িয়ে নিতে পুলিশের সাথে যোগাযোগ করতো।
এসআই দুই ব্যক্তি আটক এবং হেরোইন ও অবৈধ অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহে গাড়ি আটকের কথা স্বীকার করেন।
