২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কিশোরের লাশ উদ্ধার

খুলনার দৌলতপুর থানার মুহসীন রোডের একটি ডোবা থেকে পুলিশ ১৩ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 03:13 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

পুলিশ শনিবার জানায়, শুক্রবার রাত আনুমানিক পৌনে ১২টায় দৌলতপুর থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে উল্লেখিত স্থান থেকে ১৩ বছর বয়েসী মিলন নামের এক কিশোরের লাশ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মিলন ২ অক্টোবর নিখোঁজ হয়। এ ব্যাপারে মিলনের পিতা ব্যবসায়ী আব্দুল মান্নান দৌলতপুর থানায় একটি জিডি করেন। জিডির বরাতে দেশের বিভিন্ন জেলায় বেতার যন্ত্রের মাধ্যমে নিখোঁজ সংবাদ পাঠানো হয় এবং সে অনুযায়ী পুলিশ বিভিন্ন স্থানে সন্ধান চালায়।

এদিকে নিহতের পিতা অভিযোগ করেন, তার সাথে স্থানীয় কতিপয় ব্যক্তির পূর্ব শত্রুতার জের হিসেবে মিলনকে অপহরণ করে হত্যা করা হয়েছে।

নিহত কিশোরের বাড়ি দৌলতপুর থানার বনানী পাড়ায়।