২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের রেয়াজ উদ্দীন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রামের রেয়াজ উদ্দীন বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

দমকল বাহিনী সূত্র জানায়, শুক্রবার বেলা দেড়টায় রেয়াজউদ্দীন বাজারের তামাকুন্ডি লেইনের রেজোয়ান কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে দমকল বিভাগের পাঁচটি গাড়ী ঘটনাস্থলে যায়। এলাকাবাসী ও ব্যবসায়ীদের সহায়তায় সাড়ে তিন ঘন্টা প্রচেষ্টার পর বিকাল ৫ টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

আগুনে আটটি মোবাইলের দোকান, ১০টি স্টেশনারী দোকান ও তিনটি গুদামসহ মোট ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।