বরিশালে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ৩
বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের টুংচর গ্রাম থেকে শুক্রবার ভোরে মাদারীপুরের কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে আড়াই কেজি বিস্ফোরক দ্রব্য এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইদুল, সালাম এবং লোকমান নামের তিন যুবককের গ্রেপ্তার করা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান বিস্ফোরক উদ্ধারের কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতদের কালকিনি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বড় ধরণের কোন নাশকতা কিংবা ডাকাতির জন্য বোমা তৈরির সরঞ্জাম আনা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
