২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে কর্মচারিদের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে টাকা আত্মসাতকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। শুক্রবার প্রত্যক্ষদর্শীরা একথা জানায়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 10:24 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

আহতরা হল আমিরুল ইসলাম, জাহাঙ্গীর মোল্লা, মেফাজ্জল হেসেন লাল, নারায়ণ চন্দ্র কর্মকার এবং কুতুবউদ্দিন।

জানা যায়, কর্মচারীদের গ্রীষ্মকালীন পোষাক বাবদ বিশ্ববিদ্যালয় প্রদত্ত ১১৭৫ টাকা প্রদান করার কথা থাকলেও কর্মচারি সমিতির সভাপতি আব্দুল লতিফ ভ্যাটসহ বিভিন্ন খরচ দেখিয়ে ১৭৫ কেটে নেয়।

এতে সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ বেশ কয়েকজন কর্মচারি বাধা দেন।

এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সভাপতি গ্রুপের সদস্যরা সাধারণ সম্পাদক গ্রুপের উপর চড়াও হয়।

উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনায় পাঁচজন আহত হয়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।