২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ইন্দোনেশীয়কে ভিসা দেয়নি দিল্লি, ঢাকায় প্রবেশের অনুমতি লাভ

ইন্দোনেশিয়ার তাবলীগ জামাতের ১৬ জন সদস্যকে বৃহস্পতিবার ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেশে প্রবেশের অনুমতি দেয়নি। এদের মধ্যে ৭ জনের বাংলাদেশের ভিসা ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 10:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ১৬ জন ঢাকায় আসার পর দলের ভিসাহীন অপর ৯ ইন্দোনেশীয়কে ল্যান্ডিং পারমিশন (এলপি) দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৬ সদস্যের তাবলীগ জামাতের দলটি দিল্লিতে অবতরণ করার পর ভারতীয় কর্তৃপক্ষ তাদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করে। এরপর তারা বিজি ০৯৮ ফ্লাইটযোগে সন্ধ্যা ৬ টা নাগাদ ঢাকায় পৌঁছেন।

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের একজন পরিদর্শক জানান, ভিসাহীন ৯ জন যাতে ভিসা নিতে পারেন, সে জন্যে তাদের এলপি দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মদ শামসুদ্দিন জানান, ইন্দোনেশীয় নাগরিকরা তাবলীগের উদ্দেশ্যে বাংলাদেশে আছেন।