দ্রুততম সময়ে খসড়া ভিসা নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
দ্রুততম সময়ে খসড়া ভিসা নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খসড়া নীতিমালা পর্যালোচনা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইতোমধ্যে প্রণীত ২৩টি ক্যাটাগরি সম্মিলিত খসড়া ভিসা নীতিমালার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
খসড়া নীতিমালা পর্যালোচনা সভায় জানানো হয়, এবারের নীতিমালা ১৯৯১ সালে প্রণীত ১০টি ক্যাটাগরির পরিবর্তে মোট ২৩টি ক্যাটাগরিতে বিভক্ত থাকবে। বিদেশী বিনিয়োগকারী এবং পর্যটকদের উৎসাহিত করতে নীতিমালায় বেশকিছু সংশোধন আনা হচ্ছে।
এছাড়া বর্তমান নীতিমালায় নেই, এমন ১২টি ক্যাটাগরিতে সহজতর পদ্ধতিতে ভিসা প্রদান এবং মেয়াদ বৃদ্ধির প্রস্তাব খসড়া নীতিমালায় থাকছে।
স¦রাষ্ট্র সচিব সফররাজ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র, অর্থ, বাণিজ্য, ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
