২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার থেকে পবিত্র মাহে রমজান

মঙ্গলবার দেশের কোথাও মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 07:57 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বুধবার রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার থেকে বাংলাদেশের মুসলিমরা মাসব্যাপি রোজা রাখবেন।

মঙ্গলবার ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।