২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে ডিভি লটারি-২০০৭ এর রেজিস্ট্র্রেশন শুরু

ডিভি লটারি-২০০৭ এর নিবন্ধন বুধবার শুরু হচ্ছে। ৫০ হাজার মার্কিন ভিসার জন্যে ২০০৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির এ নিবন্ধন চলতি বছরের ৫ অক্টোবর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 03:53 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সূত্র জানায়, বাংলাদেশসহ ৩৫৮টি দেশের জনগণ ডিভির জন্যে লটারিতে অংশ নিতে পারবেন।

ডিভি-২০০৭ এ চীনের মূল ভূখন্ডে-জন্মগ্রহণকারী এবং ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের লোকজন অংশ নিতে পারবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসনে ইচ্ছুকদের ভিসা প্রদান করা হয় ডিভির মাধ্যমে।

সূত্রমতে, ডিভি-২০০৭ কার্যক্রমের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এবার সেদেশে প্রায় ৫০ হাজার লোককে স্থায়ী অভিবাসনের সুযোগ দেবে। যুক্তরাষ্ট্র বিভিন্ন জনগোষ্ঠি ও সম্প্রদায়ের লোকজনকে বসবাসের সুযোগ দিয়ে সে দেশে জাতিগত বৈচিত্র্য সম্প্রসারণের লক্ষ্যে এ লটারির কর্যক্রম হাতে নেয়।

ডিভি-২০০৭ লটারিতে অংশ নিতে অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে একটি নির্দিষ্ট ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। নির্দিষ্ট ওয়েব সাইটটির ঠিকানা হলো-িি.িফাষড়ঃঃবৎু.ংঃধঃব.মড়া (যঃঃঢ়://িি.িফাষড়ঃঃবৎু.ংঃধঃব.মড়া/)

ডিভি-২০০৭ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল তথ্য িি.িনফহবংি২৪.পড়স-এ পওয়া যাবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ১১টায় এবং শেষ হবে ২০০৫ সালের ৪ ডিসেম্বর রাত ১১টায়।

রেজিস্ট্রেশনের জন্যে কোনও পয়সা খরচ হবে না। এ কার্যক্রমের জন্যে যুক্তরাষ্ট্র সরকার দেশের বাইরে কোনও ধরনের উপদেষ্টা নিয়োগ করেনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর লটারি বিজয়ীদের ই-মেইলের মাধ্যমে ফলাফল জানাবে।

এ নিয়ে তৃতীয় বারের মতো অনলাইনে ডিভি আবেদনের ব্যবস্থা করা হল। কোন ধরনের চিঠি বা কাগুজে আবেদন রেজিস্ট্রেশনের জন্যে গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক অথবা সমমানের কোর্স সফল্যের সাথে উত্তীর্ণ হতে হবে। অথবা বিগত পাঁচ বছরের মধ্যে কমপক্ষে দু’বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

একজন শুধু একটি আবেদনই করতে পারবেন। কারো নামে একাধিক আবেদনপত্র পাওয়া গেলে তার আবেদন বাতিল হয়ে যাবে। কোনও ব্যক্তি নিজে অথবা তার পক্ষে অন্যের মাধ্যমেও আবেদনপত্র পাঠাতে পারবেন।

ইলেকট্রনিক ডাইভারসিটি ভিসা (ইডিভি) আবেদনপত্রের মাধ্যমে আবেদনকারীকে নিজের এবং তার ২১ বছরের কম বয়েসী সন্তানদের (যদি থাকে) সম্প্রতিক ছবিসহ নিবন্ধন করতে হবে। প্রত্যেকের ডিজিটাল ক্যামেরায় তোলা সাম্প্রতিক ছবি আলাদা আলাদা জমা দিতে হবে। কোনও গ্রুপ অথবা পারিবারিক ছবি গ্রহণযোগ্য হবে না।