চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক এজেএম ওমর নিহত
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের জয়নগর এলাকায় সিনিয়র সাংবাদিক ও দৈনিক পূর্বকোণের শিফট-ইনচার্জ এজেএম ওমর নিহত হয়েছেন। তার বয়স হয়েছিলো ৫৩।
পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বাসা থেকে অফিসে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি নিহত হন।
দুর্ঘটনার পর ওমরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বন্দরনগরী চট্টগ্রামের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।
সাপ্তাহিক গণকণ্ঠের ম্যাধমে ১৯৭২ সালে সাংবাদিকতায় প্রবেশ করা ওমর স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। নিহতের মরদেহ রাত আটটা পর্যন্ত সিএমসিএইচ’র জরুরি বিভাগে রাখা হয়।
চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম মহানগরের সাংবাদিকগণ যৌথ বিবৃতিতে ওমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
দীর্ঘ কর্মময় জীবনে ওমর দৈনিক দেশবাংলা, দৈনিক নয়াবাংলা এবং বাংলাদেশ বেতারের সঙ্গে জড়িত ছিলেন।
