রাজশাহীতে ১ জেএমবি সদস্য আটক
সারা দেশে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় জড়িত সন্দেহে সোমবার জেলার বোয়ালিয়া থানা পুলিশ মিনারুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশের কাছে সে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য বলে পরিচয় দিয়েছে। তার বাড়ি চারঘাট উপজেলার গোপালপুর গ্রামে।
গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
