২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সংঘর্ষে আহত যুবক ঢাকায় মারা গেছে

রাজবাড়ীতে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জামালউদ্দিন জামাল (২৮) সোমবার সকলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ওই ঘটনায় আরজু (৩০) নামে আরেক যুবক মারাত্মক আহত হয়।

সূত্র জানায়, রোববার বিকালে বালিয়াকান্দী উপজেলার ইসলামপুর ইউনিয়ানের আড়াবারিয়া গ্রামে পাইপ লাইনের মাধ্যমে জমিতে সেচের পানি দেওয়া নিয়ে সংঘর্ষে ঘটে। এতে জামাল ও আরজু মারত্মক আহত হলে তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে জামালের অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এঘটনায় বালিয়াকান্দী থানায় একটি মামলা করা হয়েছে। থানা পুলিশ বারেক, আকতার হোসেন, জাফর শেখ এবং তার স্ত্রী জরিনাকে গ্রেফতার করে।