মানিকগঞ্জে দুর্বত্তদের ছুরিকাঘাতে দর্জি খুন
মানিকগঞ্জের সিংগাইরে রোববার রাতে দুর্বত্তদের ছুরিকাঘাতে একজন দর্জি খুন হয়েছে।
নিহতের নাম আলম হোসেন (৩৫)।
সিংগাইর থানা পুলিশ জানায়, উপজেলার গোবিন্দল গ্রামের মনু বেপারীর ছেলে আলম হোসেন রোববার রাত ১০ টার দিকে চারিগ্রাম বাজারে নিজস্ব সানমুন টেইলার্স থেকে কাজ শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে দাসের হাট এলাকায় দুর্বুত্তরা তার গতিরোধ করে ছুরিকাঘাত করে। তারা আলমের মৃত্যু নিশ্চিত করে তার মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতার জোর ধরে আলমকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
