জয়পুরহাটে জেএমবি সদস্য সন্দেহে স্কুল ছাত্র গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই উপজেলায় বেলগাড়িয়া গ্রাম থেকে জেএমবি সদস্য সন্দেহে পুলিশ শনিবার রাতে মোফাজ্জল হোসেন মোফা নামে একজন স্কুল ছাত্রকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মোফাজ্জল হোসেন মোফা বেলগাড়িয়া গ্রামের আবদুল গফুরের সন্তান এবং স্থানীয় মোলাম গাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
দেশজুড়ে ১৭ আগস্ট ধারাবাহিক বোমা বিস্ফোরণের পর র্যাব ও পুলিশ জয়পুরহাটে এ পর্যন্ত ৪০ জনকে আটক করেছে।
