৫ লাখ টাকার পুরস্কার ঘোষিত আসামি মুফতি হান্নান গ্রেফতার হলো ৫ বছর পর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হরকাতুল জেহাদ আল ইসলামী নেতা মুফতি আবদুল হান্নানকে দীর্ধ পাঁচ বছর পর গ্রেপ্তার করা সম্ভব হলো।
তৎকালীন সরকার মুফতি হান্নানকে গ্রেপ্তারের জন্যে তার কোনও সন্ধান দিতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলো।
২০০০ সালের ২১ জুলাই গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলে ৭৬ কেজি ওজনের একটি বোমা পাওয়া যায়।
প্রধানমন্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যে বোমা পেতে রাখার মামলায় ২০০৩ সালের ৩০ ডিসেম্বর বিশেষ বিচার ট্রাইব্যুনাল মুফতি আবদুল হান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
