রাজশাহীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার সড়ক দুর্ঘটনায় রুনা (১০) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার চর বড়মারি গ্রামের আতাবুর রহমানের কন্যা।
রুনা অসুস্থ বাবা আতাবুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছিল। বাবাকে দেখে বেলা দেড়টার দিকে সে যখন বাড়ি ফিরছিল, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতক ট্রাককে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
