২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ উদ্যোগে বাংলাদেশে পাট ভিত্তিক ফেব্রিক প্লান্ট স্থাপন পরিকল্পনায় ইতোচু

জাপানের ইতোচু কর্পোরেশন পাটজাত বস্ত্র উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশে যৌথভাবে জুট প্লান্ট স্থাপনের পরিকল্পনা নিয়েছে। উৎপাদিত পন্য জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে রপ্তানি হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান প্রমিনেন্ট এপারেল লি.এর নির্বাহী পরিচালক তরু হিসাবায়াসি শনিবার বিডিনিউজকে বলেন, আমরা বাংলাদেশে পাট জাত বস্ত্র উৎপাদনের পরিকল্পনা করছি।

তিনি জানান, উন্নত জাতের পাট উৎপাদনে বাংলাদেশের রয়েছে দীর্ঘ গৌরবময় ঐতিহ্য। এটি কাজে লাগিয়ে উন্নত মানের বস্ত্র তৈরি করা সম্ভব। বিশ্বব্যাপি এধরনের কাপড়ের চাহিদা রয়েছে।

তরু জানান, ইতোচু বাংলাদেশী উদ্যোক্তাদের সাথে বিশেষ করে যে কোন সফল গামেন্টস উদ্যোক্তার সাথে যৌথভাবে এ প্লান্ট স্থাপন করতে বেশি আগ্রহী।

পাট জাত বস্ত্রের বাজার সম্পর্র্কিত এক প্রশ্নে তিনি বলেন, জাপানে পাটজাত বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। সেখানে উচু দরে পাটজাত কাপড় বিক্রি হয়।

তিনি বলেন, স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ীরা চাইলেই ওয়েসটেক্স অথবা ফিট এলিজেন্স’র মত পাটজাত বস্ত্রের একটি জাতীয় ব্রান্ড চালু করতে পারেন।

তিনি আরও বলেন, স্থানীয় গার্মেন্টস পন্যেগুলোর বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আর কোটামুক্ত বিশ্ব বাজারের চ্যালেঞ্জ মোকাবেলায় এটিই হবে সঠিক পথ।

টেক্সটাইল, মেশিনারিজ, এরোস্পেস ইলেক্ট্রনিক্স এবং মাল্টিমিডিয়া, জ্বালানি, মেটাল এন্ড মিনারেল, কেমিক্যাল, ফরেস্ট প্রোডাক্টস এবং বিভিন্ন ধরণের ব্যবসাসহ ইতেচু সাত ক্যাটেগরির ব্যবসা পরিচালনা করে থাকে।

এর বর্তমান বিনিয়োগ ২০২,২৪১ মিলিয়ন ইয়েন এবং দেশ-বিদেশে বিভিন্ন ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে তাদের কর্মচারি সংখ্যা ৪,০৫২।