২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার কারওয়ান বাজারে বাসের ধাক্কায় যুবক নিহত

ঢাকার কারওয়ান বাজারে পান্থপথ মোড়ে বাসের ধাক্কায় রিকশাআরোহী এক যুবক নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 11:31 AM

Updated : 02 Aug 2022, 11:54 AM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিহতের নাম মো. ইব্রাহিম বিশ্বাস (২৪)। তার বাড়ি বরিশালের উজিরপুরের সাতলায়। তিনি পুরান ঢাকার নাজিরা বাজারে থাকতেন। সেখানে মামার খাবার হোটেল দেখাশোনা করতেন তিনি।

শনিবার ভোর ৪টার দিকে কারওয়ান বাজারে সবজি কিনতে যাওয়ার পথে ইব্রাহিম দুর্ঘটনায় পড়েন।

রিকশাচালক জালাল উদ্দিন (৩৫) জানান, পান্থপথ মোড়ে একটি বাস তাদের রিকশায় পেছনে ধাক্কা দিয়ে দ্রুত বেগে চলে যায়।

ধাক্কায় জালাল রাস্তার বাম পাশে পড়ে গিয়ে সামান্য আহত হন। ইব্রাহিম পড়ে গুরুতর আহত হন।

সেখান থেকে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা কবির হোসেন জানান, ইব্রাহিম ঈদের দুই দিন পরে গ্রাম থেকে ঢাকার নাজিরা বাজারে তার বাসায় এসেছিল।

ইব্রাহিমের সৌদি আরব যাওয়ার কথা ছিল বলে জানান তিনি।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) গোলাম মোস্তফা বলেন, পুলিশ বাসটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।