২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 12:33 AM

Updated : 22 Jul 2022, 03:55 AM

বুধবার বাংলাদেশ সময় মধ্যরাতে খেলা শেষ হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। 

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের ১০৮ রান পেরিয়ে গেছে ১৭৬ বল বাকি থাকতে। ৩ ম‍্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব‍্যবধানে।

ওয়ানডেতে এ নিয়ে পঞ্চমবার ৯ উইকেটে জিতল বাংলাদেশ, চলতি বছর দ্বিতীয়বার। এই জয়গুলোর মধ‍্যে সবচেয়ে বেশি বল হাতে রাখল এবার।