যাত্রাবাড়ী থানার পাশে পুলিশের ‘সোর্স’ খুন
রাজধানীর যাত্রাবাড়ী থানার কাছে সঙ্গীর ছুরিকাঘাতে পুলিশের একজন ‘সোর্স’ খুন হয়েছেন।
নিহত আশরাফুর রহমানের বয়স ৬০ বছর; তার বাড়ি বরিশালের গৌরনদীর উপজেলার মহিষা গ্রামে।
প্রতীকী ছবি
শ্যামল পেশায় একজন কসাই জানিয়ে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) জাকির হোসেইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগেও তাস খেলা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে।
“ঈদের দিনও তাদের মধ্যে বিতণ্ডা হয়। এর জেরে থানার পাশে বুলু মিয়ার মাছের আড়তে শ্যামল সুযোগ বুঝে আশরাফকে ছুরিকাঘাত করে।”
আশরাফ নানা ধরনের পেশায় জড়িত থাকলেও মূলত আইনশৃংখলা রক্ষা বাহিনীর ‘সোর্স’ হিসাবে কাজ করত বলে জানান পরিদর্শক জাকির।
শ্যামল আর আশরাফ প্রায়ই একসঙ্গে চলাফেরা করত জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “শ্যামলকে গ্রেপ্তারে মাঠে একাধিক টিম কাজ করছে।”
ময়নাতদন্তের জন্য আশরাফের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
