২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 08:31 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

বুধবার ম্যাচ শেষ হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্রিকেট দলের সদস্যদের অভিনন্দন জানানো হয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। ৭ বল বাকি থাকতেই তারা আফগানিস্তানের ২১৫ রান পেরিয়ে জয় অর্জন করে।