২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ঢাকার হাতিরপুল-ইন্দিরা রোডে গ্যাস থাকবে না বৃহস্পতিবার

সঞ্চালন লাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার ঢাকার হাতিরপুল থেকে ফার্মগেট-ইন্দিরা রোড পর্যন্ত এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ থাকবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 11:50 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

বুধবার তিতাসের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঁঠালবাগান,পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার ও শুক্রাবাদ, ইন্দিরা রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসময় আশপাশের এলাকায় গ্যাসের অল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।